বুধবার, ১ মে, ২০১৩

পলেস্তারায় জমে থাকা নাকফুলের শোকগাথা...



ভাঙাচোরা টিফিন ক্যারিয়ার,
মানুষ,
চোখের জল
সবাই মিলেছে এক মোহনায়...

প্রেয়সীর বুকে মাথা রেখে
নিশ্চিত নিশ্চিন্ত মৃত্যুর ভয়াবহতা
কিংবা
নুপুর পড়া একটা পায়ের আহাজারী...

দানবের দল
পাঁচতারা হোটেলে লিখে রাখে নিহতের তালিকা
এবং ক্ষতিপূরণ।

আর
খসে পড়া বিবিধ পলেস্তারায় জমে থাকে নাকফুলের শোকগাথা।


______________________________________________________________
উৎসর্গঃ- সাভারে রানা প্লাজা ধ্বসে আহত, নিহত এবং নিখোঁজ সকল ভাইবোন।

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

ন'টা সতেরোর বাসে

একটা ভীড় ভীড়  সকাল ছড়িয়ে ছিলো সারাটা বাস জুড়ে।

দেরী হয়ে যাচ্ছে বলে হালকা খিটিমিটি, 
দু' টাকার পত্রিকায় পাতা ওল্টানোর খসখস,
পায়ে পাড়া পড়ায় বিরক্তি,
সবকিছুই ছিলো ঠিকঠাক, 
অন্য দিনের মতোই।
 
আলতোভাবে চোখে লেগে থাকা ঘুমের গন্ধটাও যাবো যাবো করছিলো।
 
তুমি নেমে গেলে বাস থেকে,
একটানে সবটা সকাল কেড়ে নিয়ে ভীড় থেকে 
ন'টা সতেরোর বাসে
অকাল দুপুর ছুটে এলো হুড়মুড়,
হঠাৎই বড় বেশী রোবটিক সবকিছু।

এক স্টপেজ পরেই নামতে হবে প্রতিদিনের অফিস

শুধু ন'টা সতেরোর বাস, 
একটা সকালকে আলাদা করে দিলো অনেকগুলো বছর থেকে...

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

অসমাপ্ত শিরোনামহীন...

একটুকরো সময় কিনতে ছুটে গিয়েছিলাম টিকেটঘরে।
ওয়ালেট ঝেড়েমুছে, সবটা আশা হাতে নিয়ে,
দারোয়ান আটকে দিয়েছিলো
খাঁচামোড়া টিকিটবাবুর কাছে পৌছুবার আগেই,
শত কাকুতি মিনতিতেও মন গলেনি তার।

সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

বাংলা কমিউনিটি ব্লগ এলায়েন্সের যাত্রা শুরু হলো

সুদীর্ঘ সময় ধরে অনেক ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে বাংলা ব্লগমণ্ডল শত ফুল ফুটিয়েছে। বহু মত, বহু ভাবনা আমাদের অনলাইন জগতকে মুখর করে রেখেছে। কিন্তু সম্প্রতি বাংলাব্লগ যে আন্দোলনের সূতিকাগার সেই, শাহবাগ আন্দোলনের সূত্র ধরেই বাংলা ব্লগ আক্রান্ত হয়েছে তার নেমেসিস, রুদ্ধচিন্তা ও মৌলবাদের নখরের নিচে। রাজনৈতিক প্রজ্ঞাহীন শক্তি, নির্লিপ্ত সামাজিক গোষ্ঠী, চিন্তারহিত বুদ্ধিজীবী, স্বার্থসন্ধানী মিডিয়া, সকলেরই চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে আমাদের ভাবনার খেরোখাতা।
এই আক্রমণকে একা রুখবার দিন ফুরিয়েছে। এখন সময় কাঁধে কাঁধ মেলাবার। তাই আসুন, লেখার খাতাকে রক্ষা করি। রক্ষা করি হাতের কলমকে। আমাদের কণ্ঠ, আমাদের চিন্তা আমরা অন্ধকারের শক্তির পায়ে সমর্পণ করবো না।
গত ৪ এপ্রিল,২০১৩ তারিখে, আমাদের সহব্লগারদের অবান্তর অভিযোগে গ্রেফতারের প্রতিবাদে, বাংলা কমিউনিটি ব্লগের সম্মিলিত ব্ল্যাকআউটের অভূতপূর্ব ঘটনাটি আমাদের মধ্যে জোটবদ্ধতার একটি ধারণার জন্ম দিয়েছে। আমাদের এই বিশ্বাস জন্মেছে যে, এই ঐক্য আক্রমণের মুখে আমাদের কৌশলগত অবস্থানকে দৃঢ়ই করবে। তাই ভবিষ্যতে যেসব সম্ভাব্য আক্রমণ বাংলা ব্লগকে দুর্বল বা নিশ্চিহ্ন করে দিতে পারে, তার মুখোমুখি হওয়ার জন্যে একটি অভিন্ন কৌশল আমাদের অবলম্বন করতে হবে। জোটবদ্ধ না হয়ে সে কৌশল আমরা কাজে লাগাতে পারবো না।
তাই সকল দিক বিবেচনা করে এই যুদ্ধে আমরা, বাংলা কমিউনিটি ব্লগগুলোকে জোটবদ্ধ করবার প্রক্রিয়া শুরু করেছি। প্রাথমিক পর্যায়ে ব্ল্যাক-আউটে অংশগ্রহণকারী পরীক্ষিত ব্লগগুলোকে নিয়েই সুচনা হচ্ছে “বাংলা কমিউনিটি ব্লগ এলায়েন্স (BCBA)” এর। তবে পর্যায়ক্রমে আমাদের চেষ্টা থাকবে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অন্য সকল মুক্তচিন্তার কমিউনিটি ব্লগগুলোকেও অন্তর্ভুক্ত করবার।
এই জোটের সক্রিয় ও ফলপ্রসূ পরিচালনার জন্যে অত্যন্ত মৌলিক কিছু নীতিমালা ও কর্মপন্থা গৃহীত হয়েছে যেগুলোর ভিত্তিতে এই জোট শক্তিবৃদ্ধি করবে এবং তার কার্যাবলি চালিয়ে যাবে। যে সকল বৃহত্তর নীতি, লক্ষ্য ও কর্মপন্থা নিয়ে “বাংলা কমিউনিটি ব্লগ এলায়েন্স (BCBA)” যাত্রা শুরু করছে, সেগুলো হলোঃ
চিন্তা ও মত প্রকাশের অধিকারকে সমুন্নত রাখার উদ্দেশ্যকে সামনে রেখে ব্লগ প্লাটফর্মগুলোকে নিয়ে সম্মিলিত প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার লক্ষ্যে গঠিত বাংলা কমিউনিটি ব্লগ এলায়েন্স (BCBA):
১) ব্লগারদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার্থে-
১ক) একজন ব্লগারের কী কী তথ্য সংরক্ষণ করা হচ্ছে সেটা পরিষ্কারভাবে জানিয়ে দেবে,
১খ) তথ্য প্রকাশে কোনো তৃতীয় পক্ষ থেকে অনুরোধ বা চাপ এলে তা নিয়ে আলোচ্য ব্লগারের সাথে আলোচনা করবে,
১গ) এককভাবে চাপ প্রতিহত না করা গেলে এলায়েন্সের সাথে আলোচনা করবে। এলায়েন্স এসব ক্ষেত্রে সাহায্য করতে প্রস্তুত থাকবে; প্রয়োজনে নীতিগত, কৌশলগত এবং আইনগত সাহায্য দেবে।
২) ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী অবস্থান নিশ্চিতকল্পে-
২ক) জোটভুক্ত কোনো প্লাটফর্মে কোনো ধর্মীয় মৌলবাদতোষী ও সাম্প্রদায়িক লেখা প্রকাশিত হলে সেগুলো নিজ নিজ নীতিমালা অনুসারে মডারেট করবে,
২খ) দেশে কোনো ধর্মীয় মৌলবাদ বা সাম্প্রদায়িক ঘটনা ঘটলে সে বিষয়ে এককভাবে দ্রুত জনসচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ এবং এলায়েন্সের মাধ্যমে একটি সম্মিলিত প্রতিবাদের ব্যবস্থা করবে,
২গ) প্রয়োজনে ক্ষতিগ্রস্ত পক্ষকে এলায়েন্সের মাধ্যমে সহায়তা প্রদানের (অর্থনৈতিক, আইনগত, ইত্যাদি) ব্যবস্থা নেবে।
৩) মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অবস্থান চির অটুট রাখতে-
৩ক) মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী লেখা সদস্য কমিউনিটি ব্লগে প্রকাশিত হলে সেগুলো নিজ নিজ নীতিমালা অনুসারে মডারেট করবে,
৩খ) পৃথিবীর কোনো প্রান্তে সংঘটিত মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ঘটনার ক্ষেত্রে এককভাবে দ্রুত জনসচেতনতা মূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং এলায়েন্স মাধ্যমে একটি সম্মিলিত প্রতিবাদের ব্যবস্থা করবে,
৩গ) প্রয়োজনে এলায়েন্সের পক্ষ থেকে বৃহত্তর প্রতিবাদ, প্রতিরোধ আয়োজন করবে।
৪) অপরাধমূলক ও সহিংস কার্যক্রমের উস্কানি বা প্রচার শক্তহাতে দমনের লক্ষ্যে-
ধর্মীয় মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও স্বাধীনতাবিরোধী অপতৎপরতার বিরূদ্ধে গৃহীত ব্যবস্থাসমূহের অনুরূপ জনসচেনতা মূলক পোস্ট, ব্যানার, জনসংযোগ এবং অন্যান্য সাহায্যের যথাসাধ্য ব্যবস্থা করবে।
৫) কপিরাইট বিষয়ক জটিলতা নিরসনে-
৫ক) আন্তঃব্লগ লেখা চুরি হলে ব্লগগুলো একে অপরকে বিষয়টি নিরসনে সাহায্য করবে,
৫খ) ব্লগগুলোর কোনো সদস্য অন্য ব্লগের কোনো লেখা চুরি করে এলায়েন্সের বাইরে প্রকাশ করলে ব্লগগুলো প্রতিকারের ব্যবস্থা করবে,
৫গ) ব্লগের লেখা বাইরে চুরি হলে ব্লগগুলো একযোগে এ ব্যাপারে ব্যবস্থা নেবে। কী ব্যবস্থা নেয়া যায় সেটা সংশ্লিষ্ট ব্লগ এবং সংশ্লিষ্ট লেখাচোর প্রতিষ্ঠানের ওপর ভিত্তি করে এলায়েন্স সিদ্ধান্ত নিবে।
৬) ব্লগারের আইডি চুরি করে অপমানসূচক বা ধোঁকার উদ্দেশ্যে একাউন্ট তৈরী করলে জোটভুক্ত ব্লগগুলো এব্যাপারে সহায়তা করবে। প্রয়োজনে এলায়েন্স এব্যাপারে ব্যবস্থা নিবে।
৭) BCBA-তে যোগদানের আবেদনের ক্ষেত্রে, কোনো ব্লগ যদি একটি নির্দিষ্ট সময় (অন্তত এক বছর) যাবত বাংলা ব্লগস্ফিয়ারে উপস্থিত থেকে নিজেদের একটি জোরালো প্রগতিশীল অবস্থান সৃষ্টি করতে না পারে সেক্ষেত্রে তাদেরকে জোটভুক্ত করবার ব্যাপারে জোটের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচনা করতে হবে। এক্ষেত্রে যদি জোটভুক্ত হবার জন্য সংশ্লিষ্ট ব্লগের ওপর কোনো শর্তাবলী আরোপ করা হয়, তা মেনে চলতে তারা বাধ্য থাকবে। অন্যথায় BCBA’র সদস্যপদের জন্য সে অযোগ্য বলে বিবেচিত হবে।
৮) ভবিষ্যত কার্যক্রম যেগুলো এই মুহুর্তে অনুমান করা সম্ভব হচ্ছে না, সেগুলো এই নীতিমালায় অন্যান্য ধারাগুলোর সাথে সাংঘর্ষিক না হলে সেসব কাজে ব্লগগুলোর সাথে আলোচনার ভিত্তিতে এলায়েন্স অংশগ্রহন করবে।
আমরা আশা করি, আমাদের সম্মিলিত ভাবনা বাংলা ব্লগকে এই দুর্যোগের দিনে আশার বাতিঘর হিসেবে টিকিয়ে রাখবে।
জয় বাংলা।

সোমবার, ১ এপ্রিল, ২০১৩

আত্মমগ্ন কথামালা - ২৭

২৭ আমার একটা পছন্দের সংখ্যা। ভাবিনাই কথামালা ২৭-এ উলটাপালটা কিছু লিখবো। কিন্তু গতকাইলের ঘটনার পর, এখন লিখতেই হইতেছে...
 কাইল্কা যেই কাহিনী ঘটছে সেইটা হইলো যে, ৮৪ জন নাস্তিক ব্লগারের তালিকা বানানি হইছে। বাংলানিউজে ঘটনাটা দেখলাম...
 http://www.banglanews24.com/detailsnews.php?nssl=4ee2d7e9c5667e8e7efd3bfcda13e5d4&nttl=31032013185481

৮ ব্লগের ৮৪ ব্লগারের তালিকা হস্তান্তর ইসলামী চিন্তাবিদের


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: ইসলাম ও মহানবীকে (সা.) ব্লগে অবমাননার অভিযোগ তুলে ৮টি ব্লগের ৮৪ জন ব্লগারের তালিকা হস্তান্তর করেছেন একজন ইসলামী চিন্তাবিদ।

ইসলাম ও মহানবীকে অবমাননাকারীদের খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর গঠিত কমিটির কাছে ওই তালিকা দেন মোহাম্মদিয়া জামেয়া শরিফের উপদেষ্টা ইসলামী চিন্তাবিদ আল্লামা মোহাম্মদ মাহবুব আলম আরিফ। তিনি ওই ব্লগারদের ‘নাস্তিক’ বলে অভিযুক্ত করে তাদের শাস্তির দাবি জানান।

রোববার সচিবালয়ে কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় ওই তালিকা হস্তান্তর করা হয়।

তালিকা গ্রহণের সময় অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার বলেন, ‘‘এ ব্যাপারে তদন্ত করে ‘নাস্তিক’ ব্লগার যারা ইসলাম ও মহানবীর অবমাননা করেছেন, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’’

‘‘ইতোমধ্যে অনেক অভিযোগ পাওয়া গেছে। এগুলো অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।’’   

অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার জানান, কমিটির কাছে ফেসবুক ও ব্লগে আপত্তিকর বিষয়ে অভিযোগ জানাতে complainmoho@gmail.com ই-মেইলে অভিযোগ করতে বলা হয়েছে।

সুফিবাদে বিশ্বাসী মোহাম্মদিয়া জামেয়া শরিফের উপদেষ্টা ইসলামী চিন্তাবিদ আল্লামা মোহাম্মদ মাহবুব আলম আরিফ সভায় বলেন, ‘‘নাস্তিক হওয়া কারো ব্যক্তিগত বিষয়। তবে নাস্তিক হয়ে ইসলাম ও মহানবীর বিরুদ্ধে ব্লগে জঘণ্য লেখা অপরাধ। এটি নিয়মিত চালিয়ে যেতে না দিয়ে বন্ধ করা উচিত। যুদ্ধাপরাধের বিচার নিষ্কলুষ রাখতেই এটি সরকারের বন্ধ করা প্রয়োজন। অবমানকারী ব্লগাদের শাস্তির আওতায় আনতে হবে।’’   

মাহবুব আলম আরিফ বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘ব্লগ মাত্র ৪৮টি। অথচ আমরা জানি, ব্লগ পরিচালিত হচ্ছে ৩২৮টি। বিটিআরসি’র কাছে সঠিক তথ্য নেই।’’

তিনি বলেন, ‘‘এসব ব্লগে লেখা প্রকাশ করার ক্ষেত্রে সেন্সরশিপ আরোপ করতে হবে। সামহোয়ারইন, আমার ব্লগ, সোনার বাংলা, মতিকণ্ঠসহ বিভিন্ন ব্লগ জঘণ্য লেখা চালিয়ে যাচ্ছে।’’

‘‘সামহোয়ারইন একজন নাস্তিকের ব্লগ। নরওয়ে থেকে একজন খ্রিস্টান এটি চালাচ্ছেন। বাংলাদেশে পরিচালনা করছেন তার স্ত্রী  ফেরদৌস।’’

তিনি আরো বলেন, ‘‘চীনসহ বিভিন্ন দেশে ফেসবুক-টুইটার বন্ধ করা হয়েছে। বাংলাদেশেও ইসলাম বিদ্বেষী ব্লগ বন্ধ করে দিতে হবে। বিটিসিএল’র কাছ থেকে ডোমেইন না কিনে ব্লগ করার বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে।’’  

আল্লামা মাহবুব বলেন, ‘‘অনলাইন মনিটরিং সেল গঠন করতে হবে। ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে অবমাননাকারী ব্লগ পোস্ট বন্ধ করতে হবে।’’

সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে ইসলামী এই চিন্তাবিদ বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন ইসলাম ও মহানবীকে অবমাননা বরদাস্ত করা হবে না।’’

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৩
 যা হোক, এর কিছুক্ষণ পরেই এক বন্ধু ফোন দিলেন। দিয়ে বলছেন আপনার নামও তো আসছে। আমি জিগাইলাম কই? উনি আরেকটা অনলাইন পেপারের লিংক দিলেন।

http://www.natunbarta.com/si-tech/2013/03/31/18939/

Sun, 31 Mar, 2013 03:07:22 PM
ইসলাম সম্পর্কে কটূক্তি
৮৪ ব্লগারের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক
নতুন বার্তা ডটকম
ঢাকা: ইসলাম ধর্ম ও মহানবী হজরত মোহাম্মদ সা. সম্পর্কে আপত্তিকর মন্তব্যকারী ব্লগার ও ফেসবুক ব্যবহারকারীদের  মধ্যে  নয়টি ব্লগের ৮৪ জনের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কটূক্তিকারীদের শনাক্তে গঠিত নয় সদস্যের কমিটির সঙ্গে দেশের আলেম সমাজের বৈঠকে এ তালিকা হস্তান্তর করা হয়।
কমিটির সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনউদ্দিন খন্দকার সাংবাদিকদের জানান, “অভিযোগ জানানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ইমেইল (complainmoha@gmail.com) অ্যাকাউন্ট খোলা হয়েছে।

তিনি জানান, ইসলাম ধর্ম ও মহানবী সম্পর্কে আপত্তিকর মন্তব্যকারীদের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ চাওয়া হয়েছে আলেম সমাজের কাছে। ইতিমধ্যে এই কমিটির কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। এগুলো দ্রুত আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানো হবে অনুসন্ধানের জন্য। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, “নতুন খোলা ইমেইলে যে কেউ নির্দিষ্ট অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি লেখাটিও এখানে পাঠানোর জন্য বলা হয়েছে।”

এ সময়  দৈনিক আল ইহসান পত্রিকার সম্পাদক আল্লামা মুহাম্মদ মাহবুব আলম আরিফ বলেন, “ব্লগারদের নেতৃত্ব দিচ্ছেন আসিফ মহিউদ্দিন। তার নেতৃত্বেই এসব চলছে।” 

তিনি বলেন, “বাকস্বাধীনতার নামে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মোহাম্মদ সা. সম্পর্কে আপত্তিকর মন্তব্যকারী নাস্তিকতারই নামান্তর। এদের নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ভারতের কোনো ব্লগে বাংলাদেশীরা কোনো মন্তব্য করতে পারে না। অথচ বাংলাদেশের ব্লগে ভারতীয়রা মন্তব্য করতে পারেন।”

তিনি অভিযোগ করেন বিটিআরসি তাদের কাজ করছে না। এ জন্য একটি মনিটরিং সেল গঠন করে এর প্রতিকারের ব্যবস্থা করা দরকার বলেও মন্তব্য করেন তিনি। সরকারের নিজ উদ্যোগে একটি মামলা করার সুপারিশও করেন আলেমরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেসব ব্লগারের তালিকা দেয়া হয়েছে তারা হলেন: আরিফুর রহমান, মনির হাসান, বৃত্তবন্ধি, সবাক, শয়তান, মনজুরুল হক, কখগ, রাসেল, নাস্তিকের ধর্মকতা, দূরের পাখি, আরিফুল হক তুইন, তিতি আনা, নাজিম উদ্দিন, আলমগীর কুমকুম, ফরহাদ ইদ্দন স্বপন, দুস্যবনহুর, ফারহানা আহমেদ, ঘনাদা, রাহান, অন্যকেউ, পাপী০০৭, হোরাস, প্রশ্নোত্তর, ভালমানুষ, ভন্ডপীর, বৈকুন্ঠ, সত্যান্বেষী, পড়ুয়া, হাল্ক (সানাউল) বিপ্লব০০৭, রাস্তার ছেলে, ঘাতক, বিশাল বিডি, সাহোশি৬, লাইটহাউজ, মমতা জাহান, রাতমজুর, কৌশিক, মেঘদুত, স্বপ্নকথক, প্রায়পাস, আহমেদ মোস্তফা কামাল, লুকার, নুহান, সোজাকথা, ট্রানজিষ্টার, দিওয়ান, রিসাত, আমি এবং আধার, অরন্যদেব, কেল্টুদা, আমি রোধের ছেলে, ভিন্নচিন্তা, আউটসাইডার ও প্রণব আচার্য।

এছাড়া এ তালিকার বাইরে যেসব ব্লগারের নাম জমা দেয়া হয়েছে তারা হলেন: আসিফ মহিউদ্দিন, আবুল কাশেম, আলমগীর হোসেন, অন্য আজাদ, অনন্ত বীজয় দাস, আশীষ চ্যাটার্জি অভিজিত রায়, বিপ্লব কান্তিদে, দাড়িপাল্লা ধমা ধম, নিতাই ভট্রাচার্য, ইব্রাহীম খলিল সবাগ, (সুমন সওদাগর) কৈশীক, আহমেদ, নুরনবী দুলাল, পারভেজ আলম, রাজিব হায়দার শোভন (থাবাবাবা), রতন (সন্যাসী, সৈকত চৌধুরী, শর্মী আমিন, সৌমিত্র মজুমদার (সৌম্য), আল্লামা শয়তান, (বিপ্লব) শুভজিদ ভৈৗমিক, সুমিত চৌধুরী, সৈকত বড়ুয়া, সুব্রত শুভ ও সুসান্ত দাস গুপ্ত।

নতুন বার্তা/এইচআর/জবা
দেখে বেশ মজা পাইলাম, লিস্টিটা করসে দৈনিক আল ইহসান নামের একটা পত্রিকার সম্পাদক। যেই চোদনারা বেশ কিছুদিন ঢাকার দেয়ালে দেয়ালে ইসলামের ভুল ব্যাখ্য দিয়া দেয়াল লিখন লিখা রাখতো।
এক দুইটা উধারণ দেখিঃ-
১।রোজা রেখে ইঞ্জেকশন নেয়া হারাম
 ২।ইসলামে নারী নেতৃত্ব হারাম

আরো মজা পাইলাম দেইখা যেই ব্লগারগো নাম দেয়া হইছে তাদের বেশীরভাগই সেই ২০০৯-১০ এর থেকে ব্লগানি অফ কইরা দিছে। সব পুরানা নিক। যেগুলার কিছু আছে গালিবাজি করছে হয়তো কটুক্তিও করছে ইসলামেরে নিয়া আবার কিছু আছে যেগুলা যৌক্তিক আলোচনাও করছে। আবার একজনের নাম আছে যে পুরাপুরি আস্তিক মানুষ। ঘটনা হইতেছে এই নিকগুলা পুরানা, এবং এমন একজনের নাম আছে যারে কোনোদিন প্রকাশ্যে নাস্তিকতার চর্চা করতে দেখা যায় নাই। আমার মনে হইতেছিলো, এই লিস্টিটা এমন কেউ একজনের কইরা দেওয়া যার এই লোক গুলার উপরে যার পার্সোনাল খার রইছে। আরেকটা জিনিস ফিশি লাগতেছিলো, সেইটা হইলো ছবিরহাটের ইমনের দোকানে সিন্ডিকেট ব্লগিং এর অন্যতম একজন, ছিপি ভাই তার ভক্তকুল নিয়া উপস্থিত আছিল। এই পুরা শাহবাগ আন্দোলনের একটা দিনও তারে এলাকায় দেখিনাই। কিন্তু একেবারে লিস্টি প্রকাশের দিনেই ভক্তকুল নিয়া একেবারে আমাগো আড্ডাস্থলে উপস্থিত দেইখা খানিক অবাকই হইছি।

যাই হউক, রাত পর্যন্ত বেশ মজাতেই ছিলাম। বাসায় ফিরে আমরাবন্ধু ব্লগে শওকত মাসুম ভাইয়ের একটা লেখা পড়লাম ভয়ঙ্কর এক তালিকা শিরোনামে। লেখার কনটেন্ট দেখে আতংকিত না হবার কোনো কারণ দেখতেছি না। সো, এখন আমি কিছুটা আতংকিতই লিস্টিতে নাম উঠায়...

রবিবার, ৩১ মার্চ, ২০১৩

চৈত্র

এখন দুপুর...
চৈত্রের দুপুর...
গনগনে রোদ তার প্রবল ক্রোধ নিয়ে ঝাপিয়ে পড়েছে শহরের রাস্তাগুলোতে...
চারদিক প্রায় নিশ্চুপ...
ঘরের ভেতর,
ফ্যান ঘুরবার একঘেয়ে শব্দটা মাদকতা তৈরী করে যাচ্ছে...