মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০০৮

হাতুড়ে কাব্য ( )

আমার এই হাতুড়ে কাব্যের কোন উপযুক্ত নাম পাচ্ছিনা


ঘাসফুলে মেখে আসে আঁধারের গন্ধ
সুগভীর সুললিত কাঁচপোকা অন্ধ,
নীল মেঘ ছুয়ে রাখে বরষার ভাবনা
ছাই রঙা অ্যাসফল্ট নদীদের চেতনা,
জলপথে ছুটে চলে নিউক্লীয় ফিউশন
কাঁধ পেতে তুলে নেই শত শত ইমোশন,
ডিগ্রীটা বেঁধে নিয়ে সকালের বাতাসে
দ্রুতহাতে শুয়ে পরি দুঃখেরই বিলাসে,
ভাঙ্গা ট্রাক বসে রয় পথিকের আদরে
ঝিঁঝিঁপোকা চুপ করে ঘুমভাঙ্গা চাদরে,
ধীর পায়ে ছুটে আসে অপলক তাড়না
আধোরাতে নেচে ওঠে পরকীয়া বেদনা,
কামাতুর চীৎকারে এলসিডি মনিটর
ফাঁকতালে বাধ সাধে ঘুমচোখা কবুতর,
অফিসের কিউবিকে এসি ধরা ভাবনা
রেইনকোট চুমে আসা আপ্লুত যাতনা।

...........................................................

হাতুড়ে কাব্য-২ (অসামাজিক)

অশ্লীল রাতের পরিশ্রম শেষে
শ্লীলতার শয্যায় শায়িত
বেশ্যা............
প্রকাশ্য দিনের আলোতে
অপ্রকাশ্য তার মনের বেদনা।
উদয়াস্ত পরিশ্রম! তার জন্য অসাড়
বরং অস্তোদয় পরিশ্রম করে সে
কে দায়ী?
আমি?
তুমি?
না কি এই অসামাজিক সমাজ?
প্রশ্ন নিজের কাছেইকোনো উত্তর নেই।
পাবো কি উত্তর কোনো?
হয়তো না।
এভাবেই থেকে যাবে তারা
আমাদের মত বিকৃত কিছু মানুষের
বিকৃত লালসাবিকৃত ভোগ বিলাস
বিকৃত উপভোগের মাধ্যম হিসাবে।
এই আমিই,
এই তুমিই,
এই অসামাজিক সমাজই
ধর্মের ধুঁয়া তুলবো দিনে
আর রাতে রমনায় জিঙ্জাসা করবো
১০০ কেন ৫০ এ হয়না?

Recipe-"Hitz & Commentz"

(This recipe is only for new bloggers)Ingredients:1. One valid nick (essential)2. Little bit of emotion3. Little bit of religious feelings4. Little bit of patriotism5. A urge to attack Procedure: First of all cook some normal blogs to get access to the first page. Then mix a tea spoon full of emotion with 3 cups of religious feelings or patriotism then put your urge of attack(5 table spoon full) to any person/country/religion you dislike and VOILA you dish is ready to serve. To decorate it you may add some photo.{Just wait and see how many hitz & commentz you get}

অপরাধবোধ ?

আমার ছোট বোনটা মানসিক প্রতিবন্ধী।আমি তখন ক্লাস ফোর বা ফাইভ এ পড়ি।আমার বোন প্রথম পৃথিবীর আলো দেখলো। সময়ের ৩ মাস আগেই।ও কেবল বসা শিখছে,আধো আধো বোলে কিছু বলতে চায়। সবার আদরে আদরে ওর সময় যায়। এমন এক দিনে দুপুরবেলা সে ঘুমুচ্ছে। আমি খাওয়া শেষ করেছি বাকি সবাই খেতে বসেছে। আমি ওর পাশে শুয়ে গল্পের বই পড়ছি। হঠাৎ সবার খাওয়া যখন মাঝপথে তখন ও জেগে গেলো।আমি ওর সাথে খেলছি, এমন সময় আমার মাথায় কি যে ভুত চাপলো আমি ওকে আমার এক কাঁধে তুলে নিলাম আরেক হাতে বই এভাবে আমি খাবার টেবিলের দিকে এগোলাম।প্রায় পৌছে গিয়েছি, এমন সময় ব্যালেন্স হারালাম।ও আমার কাঁধ থেকে পড়ে গেলো। মাথায় প্রচন্ড আঘাত পেলো।আমি জানিনা আমিই দায়ী কিনা। তবু সুপ্ত একটা অপরাধবোধ আমাকে তাড়া করে। সবসময়।

শনিবার, ৮ নভেম্বর, ২০০৮

হাতুড়ে কাব্য-১ (কষ্ট)

মন ভালো নেই
মন ভালো নেই
মন ভালো নেই আজ,
বুকের মাঝেস
কাল সাঁঝে
কষ্ট রঙীন সাজ,
সবাই বলে
কষ্ট নাকি
নীল বরণের হয়,
কিন্তু যখন
আকাশ কাঁদে
মেঘেরা নীল নয়,
কষ্ট তবে
ধুসর বরণ
হৃদয় আমার কয়,
হৃদয় আমার
নয়তো আমার
অন্য জনের হাতে,
হৃদয় ছাড়া জীবন আমার
কষ্ট বাড়ে তাতে,
হৃদয় নিয়ে
করছে খেলা
সেই সে নিঠুর মেয়ে,
আমি এখনচলছি একা
দুঃখের পালকি বয়ে।

বাস্তব চিত্রনাট্য-৩

প্রথম দৃশ্য:সকাল ১১টা ২৫মিনিটসুসজ্জিত একটি অফিস...(ক্যামেরা পুরো অফিস ঘুরে রিসেপশনে আসলো)রিসেপশনে একজন সুবেশী ভদ্রলোক...বসে আছেন,হাতে পত্রিকা,সাথে একটি সাইড ব্যাগ...(ক্যামেরা তার উপর স্থির)অফিসের ভিতর থেকে একজন রিসেপশনে এলেন...সুবেশী ভদ্রলোক এর সাথে তার কথপোকথন...(ক্যমেরা সুবেশী ভদ্রলোকের মুখে)সুবেশী ভদ্রলোক: গুড মরনীং, স্যার কেমন আছেন?(ক্যমেরা অফিসারের মুখে)অফিসার: জ্বী, ভালোই। কিন্তু আপনি......(ক্যমেরা সুবেশী ভদ্রলোকের উপর)সুবেশী ভদ্রলোক: জ্বী স্যার আমি আসলে একটা অফার নিয়ে এসেছি।(সুবেশী ভদ্রলোকসাইড ব্যাগ থেকে একটা মোটা বই বের করলো) (ক্যমেরা দুজনকে একই ফ্রেমে রাখবে)আমরা আপনাকে এনসাইক্লোপিডিয়ার একটা সেট খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি।স্যার আমরা এই সেট টা সরসরি ইউ.কে থেকে আনি এবং.......(ক্যমেরা অফিসারের মুখে)অফিসার: (থামিয়ে দিয়ে) বুঝতে পারছি। আমার আপাতত এটা লাগবেনা। থাংকস এনিওয়ে। আর নেক্সট টাইম আর আপনার আসা লাগবেনা। আপনার ফোন নাম্বার দিয়ে যান, যদি দরকার হয় তাহলে আমি আপনাকে ফোন দেব।(ক্যমেরা অফিসারের উপর)অফিসার কোন বিদায় সম্ভাষণ না জানিয়ে ঘুরে ভিতরে চলে গেলেন(ক্যামেরা সুবেশী ভদ্রলোকের মুখে)সুবেশী ভদ্রলোকের মুখে তীব্র হতাশার ছায়া...বইটা ব্যগে ভরতে ভরতে মনে মনে বলছে..."কেন যে মাস্টার্স ডিগ্রী টা নিতে গিয়েছিলাম? এর চেয়ে মুদী দোকান দিলেও তো ভাল হত। অন্তত দুই সেট বই বিক্রী করতে না পারলে তো বেতনও পাবোনা..."কিছুটা বিষণ্ণ মনভাব, ঝুঁকে পড়া কাঁধ, ভারী একটা সাইড ব্যাগ নিয়ে তার প্রস্থান।(ক্যামেরা তার পিঠে স্টিল। ফেড আউট)__বাস্তব চিত্রনাট্য-৩ এর সমাপ্তি__

বাস্তব চিত্রনাট্য-২

প্রথম দৃশ্য:সকাল...ছোট্ট একটি গলি...অফিসিয় ব্যাস্ততা...পাশে মাংসের দোকান...কসাই মাংস কাটায় ব্যস্ত...(কসাই এর হাতে ক্যমেরা জুম)দ্বিতীয় দৃশ্য:দুটা বাচ্চা কুকুর খেলছে...একটু দুরে তাদের মা...(ক্যামেরা অন বাচ্চা কুকুর)(ক্যামেরা মা কুকুরের দিকে ঘুরলো)মা কুকুরটা মাটি থেকে উঠে আড়মোড়া ভাঙ্গছে...তৃতীয় দৃশ্য:(আংশিক রাস্তা, মাংসের দোকান, কুকুর সব এক ফ্রেমে )মা টা কসাই এর দিকে এগিয়ে আসলো...একজন খরিদ্দার কসাইকে কিছু বললো...তারপর মা কুকুরটার দিকে লাথি ছুঁড়লো...মা একটু দুরে সরে গেলো...কসাই একটুকরো হাড় মা টার দিকে ছুঁড়ে দিলো...মা হাড় মুখে নিয়ে দোকান থেকে দুরে সরে যাচ্ছে...(ক্যামেরা ফলোইং মা কুকুর)হাড় টাকে বাচ্চাদের সামনে দিয়ে মা কুকুর টা আবার বসে পড়লো..._বাস্তব চিত্রনাট্য-২ এর সমাপ্তি_