রুমের বিশাল এই রহস্যময় টেবিলটা নিয়ে তপতী, নীতু আর উর্মির আলোচনার অন্ত নেই। আর এটার মালিক যেহেতু তন্বী সেহেতু আলোচনায় তার অংশগ্রহনের কোনোই সুযোগ নেই। আসলে তন্বীকে নিয়েও তপতীরা কিছুটা সন্দেহের ভিতর থাকে। কেমন যেনো মেয়েটা। এমনিতে সুস্থ্য-স্বাভাবিক, কিন্তু রাত বাড়ার সাথে তার আচরণে কেমন একটা অস্থিরতা ভর করতে থাকে।
প্রায় রাতেই তিন রুমমেটের কেউ না কেউ তার ঘুম পাড়ানী গুনগুন বা মিহি সুরে কাঁদার শব্দ শুনতে পায়। প্রথম প্রথম তপতী কয়েকবার এ ব্যাপারে তন্বী কে জিজ্ঞাসাও করেছে তবে কোনোই উত্তর পায় নি।
আরেকটা রহস্য তন্বীর বিশাল সেক্রেটারিয়েট টেবিলটা। যেটা নিয়ে তন্বীর আদিখ্যেতা লক্ষ্য করার মতো। প্রায় প্রতি ভোরেই তাকে নিজের বিছানার বদলে টেবিলের পাশে মেঝেতে শুয়ে থাকতে দেখা যায়। আর শুক্রবার সারাটা দিন সে টেবিলটা নিয়েই মেতে থাকে। একবার এভাবে সাজায়, একবার ওভাবে গুছায়, একবার ধুলো ঝাড়ে। কিন্তু অন্য কেউ তার টেবিলের আশে পাশে গেলেই খেঁকিয়ে ওঠে।
এই দু'টো অস্বাভাবিকতা ছাড়া তন্বীর মতো ভালো মেয়ে হয় না। এই কথাটা তার রুমমেটরা একবাক্যে স্বীকার করে।
গত একমাস তন্বীকে অতিরিক্ত অস্থির লাগছে। অন্ততঃ তপতী উর্মির কাছে। নীতু এসবের সাতে-পাঁচে নেই। তার জীবনের একমাত্র লক্ষ্যই হচ্ছে বিয়ে করা, তার লেখাপড়ার কারণও এটাই।
সেদিন রাতে তন্বী যখন টেবিলের কাছ থেকে নিঃশব্দে ফিরে আসছে তখন তপতী আর উর্মি জেগেই আছে। আজকে তারা দেখবেই কি আছে তন্বীর গোপন ড্রয়ারে। কিন্তু আধো অন্ধকারে, কাপড়ে মোড়ানো আবছায়া একটা আকৃতি ছাড়া আর কিছুই দেখা গেলো না।
তন্বী সিঁড়ি ভেঙ্গে উঠতে খানিকটা হাঁপিয়েই গিয়েছে। সমস্যা হলো বাড়িওয়ালা পাঁচতলা করেছে ঠিকই কিন্তু কোনো লিফট রাখেনি। অবশ্য যখন বাড়িটা বানানো হয়েছে তখন পাঁচতলা বাড়িতে লিফটের প্রচলন ওভাবে ছিলো না।
ঘরের দরজাটা ঠেলে ভিতরে ঢুকেই দেখে সবগুলো রুমমেট মিলে তার টেবিলটা ঘিরে কি যেনো করছে। একটা তীক্ষ্ণ চিৎকার দিয়ে উঠলো তন্বী। তপতী, উর্মি, নীতু ছিটকে সরে গেলো টেবিলটাকে ছেড়ে। এদিকে তন্বীও জ্ঞান হারিয়ে ফেলেছে। সবাই মিলে ধরাধরি করে তন্বীকে বিছানায় নিয়ে আসলো, আশপাশের রুম গুলো থেকেও অন্যান্য মেয়েরাও এসে ভীড় করেছে তাদের দরজায়। কিছুক্ষণ পর তন্বীকে নড়েচড়ে উঠতে দেখে ভীড় পাতলা হওয়া শুরু করলো। এরমধ্যে অবশ্য তপতী বানোয়াট একটা গল্প শুনিয়ে দিয়েছে অন্যদের।
জ্ঞান ফিরে পেতেই তন্বী ছুটে গেলো টেবিলের কাছে। ড্রয়ারটা ঠিকমতো তালাবদ্ধ আছে দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বাথরুমে গিয়ে ঢুকলো, যেনো কোনো কারণ ছাড়া জ্ঞান হারানোটা স্বাভাবিক ব্যাপার।
আজকে তপতী আর উর্মি ডেসাপরেট, দেখতেই হবে কি এমন অমূল্য জিনিস আছে ওই ড্রয়ারটায়। তাই সকাল সকাল ফিরে এসেছে একজন তালা সারাইআলাকে নিয়ে। পুরো বিল্ডিংটাতেই নীরবতা যেনো চিৎকার করছে। এর মাঝে তারা তালা সারাইয়ের লোকটা কে দিয়ে একটা চাবি বানিয়ে নিলো। লোকটা তাদের আচরণ বুঝতে পেরে স্বাভবিকের চেয়ে ডাবল মজুরী নিয়ে চাবিটা বানিয়ে দিলো। এর মাঝে নীতুও এসে হাজির। তালা সারাইয়ের লোকটাকে বিদায় করে তিনজন ড্রয়ারটা ঘিরে বসলো। উত্তেজনায় তাদের হৃদপিন্ড এমন ভাবে লাফাচ্ছে যেনো বুকের খাঁচা ছেড়ে বের হয়ে যাবে। কাঁপা কাঁপা হাতে তপতী চাবিটা দিয়ে ড্রয়ারটা খুললো। কয়েকটা ডায়েরী আর একটা কাপড়ে মোড়ানো বয়াম আছে। ডায়েরী গুলো বাদ দিয়ে তপতী বয়ামটা বের করে নিয়ে আসলো। বেশ ভারীই লাগছে। মাটিতে নামিয়ে রেখে কাপড়ের আবরণটা সরিয়েই তিনজন একসাথে ভয়ংকর একটা চিৎকার দিয়ে বয়ামটার কাছ থেকে ছিটকে গেলো।
বয়ামের ভিতর ফর্মালিনে ডোবানো প্রায় তিনমাস বয়সী একটা শিশুর দেহ রয়েছে...
অস্তগামী চাঁদের সাদা জোছনা ছড়িয়ে পড়ে সবুজ চাদরে/ আলো অন্ধকার আটকা পড়ে মীনচোখ বৃত্তে/ মাৎসন্যায় ঘটে যায় রক্তমাখা তীর সঞ্চালনে/ সবাই বন্দী রয় বৃত্তে...
সোমবার, ১৬ আগস্ট, ২০১০
(বৃশ্চিক নবান্নের প্রাক্কালে)
বালুঘড়ি থেকে প্রতিনিয়ত পড়ে যায়
সময়;
অসময়;
সুসময়;
দুঃসময়;
পূর্ণতা পাচ্ছে মে-ফ্লাই
নিষেকার্থে, একদিনের জীবনে।
স্বেচ্ছা পশুরা বিবিধ ফ্রিজারের শীতনিদ্রা অবসানে নামছে
চারণ ভুমিতে। বৃশ্চিক নবান্ন ছড়িয়ে দিতে হবে দেহ থেকে দেহে।
এলোমেলো পংক্তিমালা
-১
********************************************************হত্যা চিন্তার জেগে ওঠা নিয়ে কোনো প্রশ্ন নেই
আজন্ম লালিত স্বপ্নদের।
*******************************************************
মতবিনিময়
ভুলিয়ে দেয় ট্রেনের সিগন্যালে ডুবে থাকা বিলাপের প্রলম্বন।
*******************************************************
টিস্যু পেপারে মুছে ফেলা স্বেদবিন্দুর
গায়ে রুজ, পাউডার, ফেসিয়াল ইত্যাদি ইত্যাদি
জমা হতে থাকে নিত্য দুপুরের আলোতে।
********************************************************
কৃষ্ণচুড়া রাধাচুড়া কখনও আলাদা করে চেনা হয়ে ওঠে না
নিশাচর বাদুড়ের তরঙ্গ দৃষ্টি চালনে।
*********************************************************
- ২
***********************************************************
সেল ফোনের বৈদ্যুতিক সিগন্যাল
আবেগের বিদ্যুৎ-চৌম্বকীয় আবেশেও প্রভাব ফেলে
নয়তো, ফোন বেজে উঠলেই বুকের রক্ত ছলকে উঠবে কেনো?
************************************************************
বিছিয়ে রাখা রাজপথে, দুরপাল্লার যানের শীৎকারে প্রতিবেশি পাখিরাও উদভ্রান্ত হয়। উড়নসুত্র লেখা হয় ইট ভাটার ধোঁয়ায়।
************************************************************
চশমা দিয়ে দেখা রাত আর খালি চোখে দেখা রাতের ভিতর মৌলিক কোনো পার্থক্য খুঁজে পায়না অন্ধহীন দৃষ্টি।
*************************************************************
- ৩
***************************************************পেঁচার মৃত চোখে
লাল পিঁপড়েদের সারিবদ্ধ আনাগোনা
পালকের উজান ভাটিতে নেচে ওঠে
মাছেদের সমাধি সুবাস
সুগন্ধের চাষ হতে থাকে শস্য দেহজুড়ে...
****************************************************
(সমর্পিত স্বপ্নেরা কথা বলে ওঠে নিঃশব্দে)
সাদা থেকে ধবধবে উড়ে গেছে সন্তর্পনে
কুচকুচে এসে খুঁটি গাড়ে স্বপ্নের আনাচে কানাচে
নয় কিংবা তার গুণিতক গাঁদা স্নিগ্ধতা নিয়ে ছুঁয়ে
আছে চোখের তারা
রেটিনা।
অন্ধবিন্দুতে আলোর প্রতীক্ষায় বসে থাকা অনিবার্য নিয়তির...
কুচকুচে এসে খুঁটি গাড়ে স্বপ্নের আনাচে কানাচে
নয় কিংবা তার গুণিতক গাঁদা স্নিগ্ধতা নিয়ে ছুঁয়ে
আছে চোখের তারা
রেটিনা।
অন্ধবিন্দুতে আলোর প্রতীক্ষায় বসে থাকা অনিবার্য নিয়তির...
হাতুড়ে গদ্য (একটা সকালের আগে থেকে)
রহমতজান লুঙ্গীটা কষে বাঁধতে বাঁধতে একটা গালি ছুঁড়ে দিলো নেমে যাওয়া প্যসেন্জারটাকে উদ্দেশ্য করে। "মাদারচোত দুই ট্যাকা ভারা দিয়া য্যান গাড়িটারে কিন্যা লইছে, ঘরের বগলেই নামায়া যাইতে হইবো লাটসাবরে" গজগজ করতে করতে বাসের দরজায় দুইটা থাপ্পর দিয়ে ড্রাইভারকে উদ্দেশ্য করে হাঁক ছাড়লো "বাড়ান ওস্তাদ। ডাইনে চাপায়া, বায়ে জমা পেলাস্টিক।"
সেই ভোর সক্কালে যখন কাজে আসছিলো রহমতজান তখনও ছেলেটা ওঠেনি। এখন গাড়ি জমা দিয়ে, দিনের বেতন নিয়ে যখন বেড়ি-বাঁধের ছাপড়াতে ফেরত যাবে তখনও বাচ্চাটাকে ঘুমাতেই দেখবে। "বালের হ্যালপারি" নিজের উপরেই কেন জানি রেগে উঠলো সে। ওস্তাদের যদি মনমেজাজ কিছুটা ভালো থাকে বা গাঁজায় দমটা বেশী পড়ে তখন তাকে মাঝে মাঝে গাড়ি চালাতে দেয়। "হাতের জ্যামটাও হালার কাটতেছে না, নাইলে কবেই এই বালের হ্যালপারি ছাইড়া দিতাম"।
বেড়ি-বাঁধের কাছে পৌছুতে পৌছুতে রাস্তার পাশের বিরিয়ানীঅলার কাছ থেকে তিরিশ টাকার বিরিয়ানী কিনে নেয় সে।
"বউ-পুলাডাটারে বহুতদিন ভালামন্দ কিছু খাওয়ানি হইতাছে না। ঐ বেডিও তো হারা দিন মাইনষের বাড়িত কাম-কাইজ কইরা আসে। আমার লগে বিয়া বইয়্যা বেডির সব শক-আল্লাদ মইরা গেছে। হেইদিন কইলাম ল সনি হলে ফিরদুসের বই লাগছে দেইখা আসি, হেয় কয় টেকা বেশি হইয়া গেসে নি? জমায়া রাহো, পুলার ইসকুলে লাগবো। আইজকা হেরে মুখে তুইলা বিরানী খাওয়ায় দিবার পারলে ভালা হইতো, বেডি তো কইবো গতর ছ্যানবা তো বুজতেছি, অত সুহাগ দেহাও ক্যা?"
ভোরে কোনোমতে চোখে পানি দিতে দিতে গাবতলী ছুটলো রহমতজান। আজকে যে ড্রাইভারের সাথে তার ডিউটি সে খুবই বদ। অল্পতেই গালাগালির ঝড় তুলে ফেলে। এদিকে রাতে ঘুমাতেও বেশ দেরি হয়ে গিয়েছিলো। "ওস্তাদে পুরা চৈদ্দগুস্টির ভুত ছাড়ায়া দিবো আইজকা"। বাসের গায়ে পানি ছিটাতে ছিটাতে ওস্তাদকে রিকশা থেকে নামতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে রহমতজান। "যাউক ওস্তাদে গাইল্লাইতে পারবো না"।
ড্রাইভার স্টিয়ারিংএ বসার পর রহমতজান চিরাচরিত হাঁক শুরু করে "ঐ কইল্যানপুর-শ্যামলি-কলেজগেট-আসাদগেট-ফারামগেট-শাহাবাগ-মতিঝিল-সায়দাবাদ"। এক দুইজন করে প্যাসেন্জার উঠতে থাকে। চেহারা দেখেই বুঝা যায় বেশীর ভাগই ফার্মগেটের উপরে যাবে না। একটু ভরে উঠার প্যাসেন্জাররা চেঁচামেচি শুরু করলে ড্রাইভার বাসটাকে চালানো শুরু করে। দুইজনকে রহমতজান ধরে তোলে, দুজনই সায়দাবাদ যাবে। বাসের গায়ে দুইটা থাপ্পর দিয়ে রহমতজান হাঁক ছাড়ে "বাড়ান ওস্তাদ"। সাথে সাথেই আবার দরজা থেকে নেমে গিয়ে একটা থাপ্পর মেরে হাঁক ছাড়ে "ওস্তাদ দৌড় দিসে। দৌড় দেন, দৌড় দেন, কই যাইবেন? ওঠেন ওঠেন, নামায়া দিমু। বাড়ান ওস্তাদ।"
বাস টা ফার্মগেটে (ঠিক ফার্মগেট না, ইসলামিয়া চক্ষু হাসপাতাল থেকে ফার্মগেট সিগনালের দিকে) আসতে আসতে দেখে যে ট্রাফিক হাত তুলছে থামার জন্য। রহমতজান ট্রাফিকের ইশারা অগ্রাহ্য করে বাসের দরজায় দুইটা থাপ্পর মেরে এগিয়ে যেতে বলে। ড্রাইভারও টান দিয়ে বেরিয়ে যেতে থাকে। ওদিকে আরেকটা আট নম্বরও রহমতজানদের বাসটাকে ওভারটেক করার চেষ্টায়। অতি উৎসাহে রহমতজান শরীরটাকে প্রায় পুরোটাই বের করে দিয়ে পাশের বাসটার গায়ে থাপ্পর দিতে দিতে হাঁক ছাড়ে "ওস্তাদ বায়ে নম্বর আছে, হাল্কা চাপ দিয়া।" ড্রাইভার কি ভেবে স্টিয়ারিংটা একটু বাঁয়ে ঘুরিয়ে দেয়, আর বাস দুটো একসাথে লেগে যায়। মাঝে ডিভাইডার হিসেবে রহমতজান।

(নামহীন)
হয়তো স্কালপেলের ব্লেডটা মানিব্যাগের কোনায় ঘুমিয়েছিলো
সম্পর্কের শীতলতা লুকিয়ে থাকে উষ্ণতম কোনে।
তার তীক্ষ্ণতম কৌনিকে ঘর বেঁধেছিলো নেশা, কুসুম কুসুম গরম
রক্তের নেশা
উল্লাসে নত হয়ে চামড়া ভেদ করা ছিলো আপেক্ষিক
যাতে লেগেছে সেকেন্ডের ভগ্নাংশ
কিংবা, এক জীবনের সবটুকু সময়।

(সমুদ্র তোমায় নিয়ে যাবে)
এসো,
এবার বসা যাক সমুদ্রের পাড়ে
চোখ, তোমার চোখে
হাত, তোমার স্তনবৃন্তে
বলা যাক কিছু কথা
নিঃশ্বাসের সাথে সাথে উড়ে আসুক
তিনশ' ছয়টা গাঙচিল
ফসফরাস মাখা ঢেউ গুলো
টেনে ধরুক তোমার পা
ডুবিয়ে দিক তোমার কাঁধ
ছড়িয়ে পড়ুক তোমার চুল
আমি যে এইমাত্র হত্যা করেছি তোমাকে।
এবার বসা যাক সমুদ্রের পাড়ে
চোখ, তোমার চোখে
হাত, তোমার স্তনবৃন্তে
বলা যাক কিছু কথা
নিঃশ্বাসের সাথে সাথে উড়ে আসুক
তিনশ' ছয়টা গাঙচিল
ফসফরাস মাখা ঢেউ গুলো
টেনে ধরুক তোমার পা
ডুবিয়ে দিক তোমার কাঁধ
ছড়িয়ে পড়ুক তোমার চুল
আমি যে এইমাত্র হত্যা করেছি তোমাকে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)