সোমবার, ১৬ আগস্ট, ২০১০

হাতুড়ে গদ্য (অসংলগ্ন)

আলফেসানী ভোর পাহারা দিতে চেয়েছিলো। ও জানতো না ভোর পাহারা যারা দেয় তাদের নিশিকালীন সঙ্গমে বেশী সময় খরচ করা নিষেধ।

কত অজানারে বলে, যখন ঢুলতে ঢুলতে আলফেসানী পাবলিক বাস থেকে 'নামছিলো' ঠিক তখনই রাতজাগা কয়েকটা উদ্ভট শুকর তাদের মোটা ঘাড় গর্দান নিয়ে ঘোঁৎ ঘোঁৎ করতে করতে পেট্রোলে টানা গাড়িতে করে বাড়ি 'ফিরছিলো'। যেখানে তাদের হরিণ চোখের অর্ধাঙ্গীনীরা বিছানাকে পরম ভালোবাসায় জড়িয়ে শুয়ে আছে। হয়তো সারারাত তারাও কোনো উদ্ভট শুকরকে আনন্দ দিয়েছে, নিজেরাও আনন্দিত হয়েছে। হয়তোবা দেয়নি, সারারাত সতী-সাধ্বী নারীর মতো ভাতের থালা আগলে রেখেছে উচ্ছিষ্ট লোভী পোকা আর পশুদের কাছ থেকে।
যাহোক, পেট্রোল টানা গাড়ির আরোহীদের চোখে আরো রঙধনু জড়ানো 'ছিলো'। যার ফলশ্রুতিতে তারা রাস্তা পেরুতে থাকা আলফেসানীকে মেটে, রোমসর্বস্ব একটা বেজী 'ভেবেছিলো'। কতদিন বেজী দেখিনা বলে তারা যখন আলফেসানীর লেজের উপরে উঠে পড়ার উপক্রম 'করছে', তখনই সিগনালের লাইটটা একচোখা সাইক্লপের মতো লাল চোখে তাদের বাহনের পথ আগলিয়ে দাঁড়িয়ে 'গেলো'।
উদ্ভট শুকরগুলো আর যাই হোক অমানুষ না। তারা একটা বেজীকে পিষতে রাজী আছে, কিন্তু সাইক্লপসের সাথে তাদের ভয়ানক দোস্তি। তাই লালচোখ সাইক্লপকে বাঁচাতে তারা লাফ দিলো রাস্তা থেকে আধাফুট মতন উঁচু নদীতে। যেখানে কয়েকটা পোকামাকড় ঘুমিয়ে থাকে অন্য ভোর গুলোতে।

আলফেসানী যখন দেখতে পেলো একটা মুশকো কালো গাড়ি তার পায়ের কাছে আসার পাঁয়তারা 'করছে' তখন সে সহজাত পাশবিক প্রবৃত্তির বশে একটা লাফ দিয়ে উঠে 'পড়লো' রাস্তার পাশের ফুটপাথ নামের জঙ্গলা জমিতে। এই জঙ্গলায় কিছু পোকামকড় (এইখানে আলফেসানী আর উদ্ভট শুকর গুলোর চিন্তা একই রকম) পলিথিনের পাতা মুড়ি দিয়ে সারারাত অবৈধ মেলামেশা করে, আর ভোরে এসে ভোঁস ভোঁস করে নিশ্বাসের কসরত করে।
আলফেসানী একবার পলিথিন মোড়া একটা পোকার সাথে রাত-বৌ 'খেলেছিলো'। সেদিন নিজেকে তার খুব পোকা-পোকা মনে 'হয়েছিলো'। আর যখন সে নিজের শরীরের উত্তপ্ত শুয়োপোকা গুলোকে ছেড়ে দিতে 'পেরেছিলো', তখনকার মতো আনন্দ আর কোনোদিনও পায়নি বলে তার মনে 'হচ্ছিলো'।

এখন আমরা এই দুই গ্রুপের কাছ থেকে একটু দুরে সরে যাই। সেখানে একটা ঝাপসা চশমা পড়া বুড়ো কুনো ব্যাঙ ড্যাবড্যাব করে যেই ঘটনাটা কেবলি ঘটে গেলো সেটা দেখছিলো। বহু বছর আগে ব্যাঙ টার বাড়ি ছিলো নদীর ধারের কোনো গ্রামে। একটা নৌকাও ছিলো। অবশ্য সে তখন ব্যাঙ হিসেবে পরিচিত ছিলোনা। তখন তার পরিচয় ছিলো তাগড়া মোষ হিসেবে। মোষ আর মোষনী সারাদিন নানা কাজে ব্যাস্ত 'থাকতো'। আর রাতের বেলা তৃপ্ত সঙ্গম সেরে সকালের জন্য প্রস্তুত 'হতো'।
সেই গ্রামে কিছু সাপ আর শেয়াল ছিলো। তারা ভরভরন্ত মোষনীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকতো কিন্তু কাছে আসার সাহস করে পারে নি মোষের জন্য। একদিন গ্রামে কয়েকটা গলাছিলা শকুন 'আসলো'। শকুন সাপ আর শেয়ালের মিলিত পরিকল্পনায় একটা মেয়ে বাছুর মারা 'পড়লো'। দোষ পড়লো মোষের উপর। মোষটাকে ধরে খোয়াড়ে পাঠানো হলো। মোষনীকে ছিবড়ে বানিয়ে দিলো শকুন, সাপ আর শেয়ালেরা।
মোষ খোঁয়াড় থেকে যখন তার গোয়ালে ফিরলো তখন আর সে মোষ নেই। হয়ে গেছে ঝাপসা চশমা পড়া কুনো ব্যাঙ।

ব্যাঙটা এখানে অনেক কিছুরই সাক্ষী। যেমন সাক্ষী আজকের ফুটপাথের উপর আলফেসানীর হুমড়ী খেয়ে পড়ে যাবার, একটা কালো গাড়ীর আলফেসানীর মাথার উপর দিয়ে চলে যাবারও।

হাতুড়ে গদ্য (দুই চোখে)

কালামপুর ছাড়িয়ে কিছুদুর এগিয়ে গেলেই আধা শহর আধা গ্রামের মতো একটা এলাকা। এখানে জলের দরে জমি কিনে না বাগানবাড়ি না পিকনিক স্পট ধরণের কিছু জিনিস দেখা যায়।

প্রতিমাসেই এখানে গাড়ি চড়ে কিছু ভদ্রলোক আসেন অলস সময় কাটাতে।
তাঁদের গা দিয়ে অপরিচিত সুগন্ধ, হাতের সিগারেটে আয়েশী টান দিতে দিতে তাঁরা বসে থাকেন গাছ ঘেরা লনের আরাম কেদারায়। তাঁদের ফর্সা দেহ যাতে গাছের ফাঁক-ফোকড় দিয়ে ছলকে আসা রোদে কালো না হয়ে যায় সেজন্য এই আরাম কেদারা ঘিরে থাকে বাহারী রঙ এর ছাতায়। এখানে বসে তাঁরা একে অপরের সাথে আলোচনা করেন, হাসেন, দামী মোবাইলে কথা বলেন তাঁদের রেখে আসা জরুরী কাজগুলো নিয়ে।

এঁদের সাথে কিছু শিশু বা যুবক-যুবতী থাকে। তাদের হাতে থাকে দামী ক্যামেরা, মাথা ঢাকা থাকে বারন্দা-আলা টুপিতে, চোখ ঢাকা থাকে রোদ-চশমায়। এদেরও গা থেকে ভুরভুর করে বের হয় অদ্ভুত মাতাল করা সুগন্ধ। এরা পার্শ্ববর্তী গ্রামে ঘুরে বেরান, ছবি তোলেন। তারা গরীব শিশুদের ছবি তুলে তাদের হাতে চকলেট ধরিয়ে দেন। যে চকলেট গুলির স্বাদ তাদের মুখে অনেকদিন পর্যন্ত খেলে যায়।

তাঁদের সাথে আরো থাকেন ধবধবে সাদা শরীরের কিছু মহিলা। মুখে সুন্দর মেকাপ দিয়ে সাজানো। ফিনফিনে শাড়ীর জানালা দিয়ে হঠাৎ হঠাৎ উঁকি দেয় ফর্সা পেট। যা দেখে আধা শহর আধা গ্রামের অবিবাহিত যুবকেরা ছোটে উপকন্ঠের বেশ্যাবাড়ীতে। আর বিবাহিত পুরুষগুলোর কালো বৌ গুলোকে আদর নামের অত্যাচার সহ্য করতে হয়।

____________________________________________

হালারা রংচঙা বাড়ি বানাইছে। পেরতি মাসে হেগোর আইতেই হইবো। আইয়া হুমুন্দির পুতরা হেগো ধুমসা প্যাট দ্যাহায়, রইদে নাকি আবার হেগো গায়ে জ্বালা ধরে। ছাতা বানয়া রাখছে হালারা গাছের নীচে। তাও যদি হাউয়ার পোলারা দান-ধ্যান করতো তাইলেও হইতো। না হেরা আহে আরাম মারাইতে। কেনরে? তোগোতো ঠান্ডা মেশিন আছে বাড়িত, ঐহানে বইয়া আরাম সোগার মইদ্যে হান্দায় না?

পোলাপাইন লইয়া আহে। শয়তানের বাচ্চাগুলা নিজেগোরে যে কি ভাবে হালারা নিজেরাই জানে। রইদচশমা, টুপি পইরা নিজেগো বড়লোকি দেহাইতে আহস। আরে হালারা আমাগো পুলাপাইনের ফটো তুইলা লয়া লেবেনচুষ ধরায়া দিস, ক্যান টেকা দিতে শইল জইল্যা যায় নিকি? হায়রে টেকার মায়া।

তয় হেগোর লগে যেই ডবকা মাগীগুলান আহে, হেইগুলা একেক খান জিনিস। আহারে কি দুধের মত সাদা চেহারা! মাঝে মইধ্যে প্যাট দেহা যায় শড়ির ফাঁক দিয়া। মনেহয় মাখনের মতো তুলতুইল্যা হইবো। আমগো কালা ধুমসা বউ গুলারে হাজার বছর ধইরা তেল সাবান মাখাইলেও ঐরকম হইবোনা। কালা মাগী গুলানরে পিটানির উপর না রাখলে মাগীরা কথাই শুনবার চায় না। কেনরে মাগী বিয়া বওনের টাইমে মনে আছিলো না ভাতারে যখনি শুইতে চাইবো তখনি তোগো শোওন লাগবো?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

অনেক দিন পর গদ্য লেখার প্রয়াস...

(শুক্রাণু ও ডিম্বাণু একবার প্রেমে পড়েছিলো)

অসুখের বসবাস
সেতো সবসময়ই লাল পিঁপড়ে অনুভুতি ছড়ায় মনের চামড়ায়
আলোরা অপেক্ষা করে অন্দ্ধকারের
প্রস্ফুটনে প্রকাশিত হতে থাকে একে একে
ভালোলাগা, ভালোবাসা
আর ঘুমিয়ে পড়ে একঝাঁক চোখহীন বেড়ালের ঘ্রাণ

শুক্রাণুও ভালোবেসেছিলো ডিম্বাণুর দেহকে
কিংবা ডিম্বাণুর সকল আশা ছিলো আনন্দময় ছলনায় উন্মুক্ত
ডোম নারীর ঘেমোগন্ধী ধুসর আঁচলে ছায়া
পড়েনা নীলাভ আকাশের

আধিপত্য লোভী রাতের সবটুকু প্রেম কিন্তু সূর্যেই উৎসর্গ
দুরবর্তী তারা আর নিকটবর্তী জোনাকিরা সূর্যালোকের
ভগ্নাংশগর্বিত শরীরে ছুটে ছুটে আসে রাতের কাছে

(খসে পড়া ধোঁয়ায় আঁকা)

আগুন থেকে খসে পড়া ধোঁয়ায় আচ্ছন্ন
চোখের ভিতর চোখ,
তার ভিতর চোখ, তার মাঝে আরও
চোখ জল ছুঁয়ে ওড়াওড়ি করে যায় জলফড়িংএর
জালিকাটা পাখা।

ফুল ফোটে কিংবা ফোটেনা, তবু
পাতারা ঝরে যায় শীতার্ত বিকেলের ভালোবাসায়
তরুণ সূর্যগুলো আনমনে
হৃদয়কে জ্বালানী বানায়
অনার্য আগুনের নির্লোভ শিখায়।

ত্রিবেণী সংগমে অতৃপ্ত নদী পথ খোঁজে
উৎসমুখের, লাবণ্যমুগ্ধ শিশুর হাতে হেসে ওঠে মেঘনাদ,
বিদ্যুৎ ঝলকে চমকে ওঠে পাখি নীড়
চোখ জেগে ওঠে চোখের ভিতর
ভেসে ওঠে অবারিত স্বপ্ন।

একেশ্বরবাদী ধর্মের চৌর্য্যবৃত্তি মুলক আচরণ

একেশ্বরবাদী ধর্ম গুলো মুর্তিপুজারীদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রিয় আচার অনুষ্ঠান গুলি ছিনিয়ে নিয়ে নিজস্ব ধর্মে প্রবেশ করিয়েছে, শুধুমাত্র মুর্তিপুজারীদের কে নিজের ধর্মের দিকে আকৃষ্ট করার জন্য। পরবর্তীতে একসময় নিজেরাই এই সকল আচার অনুষ্ঠানের জনক বলে প্রচার করেছে।

এমনই একটি আচার বা অনুষ্ঠান হলো খ্রীষ্টধর্মাবলম্বীদের ইস্টার উৎসব।

খ্রীষ্ট ধর্মাবলম্বীরা মার্চ মাসের ২২ তারিখ থেকে এপ্রিলের ২৫ তারিখের ভিতরে যীশুখ্রীষ্টের পুনরুত্থান(resurrection) উপলক্ষে ইস্টার উৎসব পালন করে থাকে।
এই উৎসবের অপরিহার্য Easter bunny বা colored eggs এর কথা
খ্রীষ্টধর্ম থেকে যেমন উদ্ভুত না তেমনি বাইবেলেও এসম্পর্কে কিছুই লেখা নেই।

খ্রীষ্ট বা ইহুদী ধর্মের অনেক আগে থেকেই ইস্টার উৎসব পালিত হয়ে আসছে।

"ইস্টার" (Easter) নামটির উৎপত্তি সম্পর্কে ধারণা করা হয় যে, প্রাচীন স্যাক্সন শব্দ Eostre বা Oestre থেকেই ইস্টার নামটি উদ্ভুত। Eostre বা Oestre ছিলেন প্রাচীন উত্তর ইয়্যুরোপের বাসিন্দা স্যাক্সনদের সূর্যোদয়, বসন্ত এবং উর্বরতার দেবী।
Vernal/Spring Equinox এর সময় এই দেবীর আগমনোৎসব পালন করা হতো।

জ্যোতির্বিদ্যায় Vernal/Spring Equinox সেই সময় ঘটে যখন রাত এবং দিনের দৈর্ঘ্য প্রায় সমান হয়। এই সময়টা মোটামুটি মার্চের ২১ তারিখের কাছাকাছি হয় এবং এর মাধ্যমে বসন্তের প্রথম দিনের আগমনী বার্তা ঘোষিত হয়।

ইস্টার উৎসবের প্রধান দুটো প্রতীক হলো ইস্টার বানি(bunny), যা উর্বরতার প্রতীক হিসেবে ব্যাবহৃত হয়, এবং উজ্জ্বল রঙ এ বর্নীল ইস্টার এগ(egg), যা বসন্তের উজ্জ্বল সূর্যকিরণের প্রতীক।

মিশরীয় এবং পারসিকদের ভিতরেও বসন্তের শুরুতে বন্ধুদের রঙ্গীন ডিম উপহার দেবার রীতি ছিলো।
গ্রীকরাও ডিমিটারের কন্যা পৃথিবীর দেবী পার্সিফোনির পাতাল থেকে পৃথিবীর আলোতে ফিরে আসার আনন্দোৎসব হিসেবে বসন্তের আগমনে এরকম উৎসব পালন করে।

(বহুপঠিত জ্যামিতি, স্বাদান্ধ বালকেরা চলে যাবার পর )

ডিনার টেবিল ছেড়ে নয় জন স্বাদান্ধ বালক উঠে চলে গিয়েছে।

ধোঁয়া ওঠা বালিকাদের শারীরিক ত্রিকোনমিতির উচ্ছিষ্ট ছড়িয়ে রয়েছে বোন প্লেট, টেবিল ক্লথ,
ন্যাপকিন আর ফর্কের কারুকার্যময় জমিন জড়িয়ে।

কিছুক্ষণ আগেই যা ছিলো কমনীয় স্তনবৃন্তের সুষম গোলক
এখন তা পিরামিডাকৃতি ফর্কের দাঁতে বিন্দুচিত্র আঁকছে।

ন্যাপকিনের সমতলে দ্বিমাত্রিক অসম বহুভুজ হয়ে পড়ে রয়েছে চোখের মনি
যেখানে কেবল বেদনা ও আনন্দের ব্যাসার্ধ্য, সাইন ও কোসাইন কোনের সাংকেতিক আলোচনায় ভীতির ট্যানজেন্ট কোনে প্রকাশ পাচ্ছে।

বৃত্তাকার টেবিল ক্লথে উপবৃত্তাকার ও অধিবৃত্তাকার ভাঁজ গুলোর অনুসিদ্ধান্ত অনুসারে চেয়ারের কিউবিক পায়াগুলো পরস্পর ছেদ করেছে অসীম বিন্দুতে।

চট্টগ্রাম স্ট্যাডিয়াম থিকা ব্লগিং: ছাত্রলীগের শ্লোগান "ভোটচুরির নির্বাচন মানি না" লিখেছেন প্রতিদিন, ১৮ ই জুন, ২০১০ রাত ১:৪৩

আপনারা তো সবাই জানেন,
পরীরা সকালে প্রচুর নাস্তা খায় আর তাদের পা এত বড় নয়
যে, তারা সাত লীগ সাইজের জুতো পড়বে।
তবে জুতোটার সাইজ সাত লীগ না তেতাল্লিশ ফার্লং
তা নিয়ে তাদের ভেতর খুবই সাময়িক একটা মতবিরোধ দেখা দেয়।
এটাও তো সবারই জানা আছে
যে, পরীদের মতবিরোধ খুবই অল্প সময়ের ভিতর মিটে যায়।
এই মতবিরোধ মেটানোর জন্য ছোট্ট একটা সভার আয়োজন করা হয়েছিলো।
তবে এখানে আরেকটা ছোট সমস্যা দেখা দিয়েছিলো, সেটা হলো সভাপতি কে হবেন সেই সংক্রান্ত।
সভাপতি নির্বাচনের জন্য যে কমিটি গঠন করা হয়েছিলো তার সদস্য সংখ্যা নিয়ে তেমন কোনো ঝামেলাই হয়নি, তবে এই কমিটির জন্য যে মন্ত্রণাপরিষদ গঠিত হয়েছিলো তার তহবিল কার দায়িত্বে থাকবে সেটা নিয়ে একটু ঝামেলা ছিলো।
পরী রানীর সময়োচিত বিজ্ঞ হস্তক্ষেপের ফলে এই ঝামেলাটা মাত্র আটষট্টি দিনের মাঝেই মিটে গিয়েছিলো।
যাই হোক; আমার গল্পটা যে জুতোটা নিয়ে, সেটা কিন্তু খালি পড়ে থাকেনি। সেখানে ঘর বেঁধেছিলো হাজার খানেক ইঁদুর আর কোটি খানেক উঁই পোকা।
শেষ পর্যন্ত জুতোর সাইজ বিষয়ক মতবিরোধের যখন অবসান হলো, মানে কমবেশী বছর পাঁচেক পর, ততদিনে জুতোটার যায়গাতে কচি কিছু গন্ধম গাছ গজিয়ে উঠেছিলো।
আর কিছু পরী আদি পাপে মত্ত হয়ে তাদের গ্রাম কিংবা শহরের মত এলাকাটা পরিত্যাগ করে মানব সমাজে এসে নিজেদের সমজের প্রচলিত ধ্যান-ধারণা সম্পর্কে বিশেষ জ্ঞান বিতরন করছিলো।
যেহেতু সবাই জানে পরী সমাজ মানব সমাজের চাইতে উৎকৃষ্ট, তাই পরী সমাজের আত্মীকরণ প্রক্রিয়া মানব সমাজে শুরু হয়ে গিয়েছিলো।