ফুলের হাসপাতালে পড়ে আছে বেওয়ারিশ স্বপ্নের লাশ
কিছুক্ষন আগেই বাস্তবতার বুলেট এসে খুন করেছে তাকে
বুলেট টা যখন স্বপ্নের শরীরে প্রবেশ করে তখন
আকাশ ছিলো
হয়তো কমলা রঙা মেঘের চাদরে পরিপুর্ণ যুবতী,
কিংবা হতেও পারে একাদশী চাঁদের নির্লজ্জ
দেহপসারীনী আচরনে বিরক্ত,
না হয় কুয়াশার আঁচলে মুখ ঢেকে রাখা কিশোরী
সুর্যের ছলকানো আলোয় উচ্ছসিত,
অথবা তারার চুমকি বসানো কালো বোরখার
রাতের মত ভীত।
আসলে,
স্বপ্ন মরে গেলে কি হয়?
অস্তগামী চাঁদের সাদা জোছনা ছড়িয়ে পড়ে সবুজ চাদরে/ আলো অন্ধকার আটকা পড়ে মীনচোখ বৃত্তে/ মাৎসন্যায় ঘটে যায় রক্তমাখা তীর সঞ্চালনে/ সবাই বন্দী রয় বৃত্তে...
সোমবার, ১৬ আগস্ট, ২০১০
(মাতাল বিরুপা)
দশম দরজায় অপ্রতিরোধ্য
সংকেত যখন ছায়া ফেলছিলো
তখন একজন নারী,
সুরা পাত্র হাতে একই সাথে ঢুকে পড়ে
দু'টি পান কক্ষে,
একবার ঢুকলে
বেরোবার উপায় নেই যেখানে।
দৃঢ় কাঁধের উপর বয়ে যাওয়া সহজিয়া বাতাস
আর দুপুরের রোদের খেলা একই সাথে
নিয়ে অনুপুংখ বিশ্লেষনে মাতে
মাতাল পৌরুষ।
তৃপ্তি কিংবা অতৃপ্তির দোলাচলে
বিবস্ত্র হয় অবশেষে একটি দোয়েলের লাশ।
______________________________________
সুপ্রাচীন চর্যাপদের কিছু পদ থেকে উৎসাহিত হয়ে লেখা।
এই পদ গুলোর লেখক ছিলেন বিরুপা।
সংকেত যখন ছায়া ফেলছিলো
তখন একজন নারী,
সুরা পাত্র হাতে একই সাথে ঢুকে পড়ে
দু'টি পান কক্ষে,
একবার ঢুকলে
বেরোবার উপায় নেই যেখানে।
দৃঢ় কাঁধের উপর বয়ে যাওয়া সহজিয়া বাতাস
আর দুপুরের রোদের খেলা একই সাথে
নিয়ে অনুপুংখ বিশ্লেষনে মাতে
মাতাল পৌরুষ।
তৃপ্তি কিংবা অতৃপ্তির দোলাচলে
বিবস্ত্র হয় অবশেষে একটি দোয়েলের লাশ।
______________________________________
সুপ্রাচীন চর্যাপদের কিছু পদ থেকে উৎসাহিত হয়ে লেখা।
এই পদ গুলোর লেখক ছিলেন বিরুপা।
(প্রেমিক কাহ্নপা)
কার না'য়ে আসা যাওয়া তোমার?
প্রেমিকের জন্য দাওয়ায় মাদুর বিছিয়ে
কার ঘরে যাও সুতো বুনতে?
যার জন্য নাচছো তুমি পদ্ম পাপড়ি চুমে; সে,
ঝুরি ভরে এনেছে সবুজ ঘাসের ফুল
সরোবর মন্থন করে ছিঁড়ে এনেছে পদ্ম শিকড়
গলায় দিয়েছে সাত শশ্মানের হাড়
গায়ে মেখেছে উদভ্রান্ত মনের অন্ধকার।
মুন্ডিত মাথার নগ্ন যোগীর কামস্পর্শে উদ্বেলিত বাগানকুঠিতে
ছুটে ছুটে যাও মৃত্যু সুখে বারবার।
জানো না?
এই আমিই একদিন তোমায় খুন করে
আত্মা টাকে ছিনিয়ে নেবো তোমার কাছ থেকে?
প্রেমিকের জন্য দাওয়ায় মাদুর বিছিয়ে
কার ঘরে যাও সুতো বুনতে?
যার জন্য নাচছো তুমি পদ্ম পাপড়ি চুমে; সে,
ঝুরি ভরে এনেছে সবুজ ঘাসের ফুল
সরোবর মন্থন করে ছিঁড়ে এনেছে পদ্ম শিকড়
গলায় দিয়েছে সাত শশ্মানের হাড়
গায়ে মেখেছে উদভ্রান্ত মনের অন্ধকার।
মুন্ডিত মাথার নগ্ন যোগীর কামস্পর্শে উদ্বেলিত বাগানকুঠিতে
ছুটে ছুটে যাও মৃত্যু সুখে বারবার।
জানো না?
এই আমিই একদিন তোমায় খুন করে
আত্মা টাকে ছিনিয়ে নেবো তোমার কাছ থেকে?
(টেরাকোটা স্বপ্ন)
স্বপ্ন গুলো এমনই হয়।
কেমন অবোধ্য সব কথামালা পরিয়ে দেয়
ছিঁড়ে নিয়ে হাইপোথ্যালামাস থেকে।
সাদাকালো মেঘ
লালনীল বৃষ্টি একরকম অধরাই থেকে যায়।
ব্যাখায় সারাবেলা কম পেয়েছি
স্বপ্ন ব্যাখায় তো আরো কম।
সোলেমানী খাবনামা হাতে বসে থেকেছি রাতের পর রাত
স্বপ্ন বাঁধতে পারিনি নিউজপ্রিন্টের হাতে,
চোখে জড়িয়ে এসেছে রাজ্যের গঁদের আঠা
বাঁশের কলমদিয়ে মুছেছি চোখ আর
আঁকিবুকি কেটেছি বুকের পাঁজরে
সবগুলো দুঃস্বপ্ন হয়ে ধাওয়া করে
আর ঘুম নেমে আসে সর্ষে ক্ষেতের আলপথে...
কেমন অবোধ্য সব কথামালা পরিয়ে দেয়
ছিঁড়ে নিয়ে হাইপোথ্যালামাস থেকে।
সাদাকালো মেঘ
লালনীল বৃষ্টি একরকম অধরাই থেকে যায়।
ব্যাখায় সারাবেলা কম পেয়েছি
স্বপ্ন ব্যাখায় তো আরো কম।
সোলেমানী খাবনামা হাতে বসে থেকেছি রাতের পর রাত
স্বপ্ন বাঁধতে পারিনি নিউজপ্রিন্টের হাতে,
চোখে জড়িয়ে এসেছে রাজ্যের গঁদের আঠা
বাঁশের কলমদিয়ে মুছেছি চোখ আর
আঁকিবুকি কেটেছি বুকের পাঁজরে
সবগুলো দুঃস্বপ্ন হয়ে ধাওয়া করে
আর ঘুম নেমে আসে সর্ষে ক্ষেতের আলপথে...
(চোখ নেই)
দেয়ালে লেখা দেখলাম চোখ নেই।
খুঁজে বের করলাম নিজের তাগিদে
আমার চোখ দুটো দান করে দেবো,
আর পরে নেবো রঙিন পাথরের দুটি চোখ।
ক্লিনিকে ঢোকার সাথে সাথেই খুব যত্নের সাথে আপ্যায়ন করা হলো।
প্লেটে করে একজন মানুষের মাথা দেয়া হলো
যার কান দুটোর জা'গায় হাতির কান আছে।
এ্যটেন্ড্যান্ট জানালো উনি মাথা বিসর্জনের আগে
কানদুটো প্রতিস্থাপন করেছিলেন।
কাঁটা চামচটা তৈরি করা হয়েছে কারো দাঁতের ভগ্নাবশেষ দিয়ে।
এখানে পশুর সাথে মানুষের অঙ্গ প্রতিস্থাপন করা হয়
লেখা দেখলাম বুকলেটে।
আমিতো কেবলই নির্লিপ্তি চেয়েছিলাম।
বুঝিনি নির্লিপ্তির অপর নাম পাশবিকতা।
(অনন্য অনুভূতি)
কখনও কি দেখেছো
চৈত্রের ছোঁয়া মাখা রাজপথ,
কার্তিকের রোদেলা অ্যাসফল্ট,
কখনও কি দেখেছো?
কখনও কি শুনেছো
নৈঃশব্দ্যের সুতীব্র আর্তনাদ,
অসহ্য নীরব কোলাহল,
কখনও কি শুনেছো?
কখনও কি বুঝেছো
আলোছায়া লুকোচুরি খেলা,
পাতা ঝরা বিষণ্ন সাঁঝবেলা,
কখনও কি বুঝেছো?
কখনও কি জেনেছো
রতিক্লান্ত ভালবাসা,
অবসন্ন ফিরে আসা,
কখনও কি জেনেছো?
________________________________________
চারবছর আগে লেখা একটা কবিতা হঠাৎ দিতে ইচ্ছে হলো তাই ই
(P.O.S কাউন্টারে)
স্যার, আমরা কিন্তু এই স্পেশাল এডিশনের জন্য কার্ড এক্সেপ্ট করবোনা।
সে সরাসরি শেষ লাইন টেনে দিলো।
অমুক লো ফ্যাট দুধের প্যাকেটের পাশেই রয়েছে
তমুক দেশের তৈরী দামী পাম অয়েল
ক্যানড বীনের র্যাকে মনে হয় ভুলে রাখা হয়েছে
স্মোকড্ টুনা আর স্যামন,
হতেও পারে এটা ইচ্ছাকৃত ভুল।
নিচের র্যাকে দেখা যাচ্ছে কিছু সবুজ আভা।
ওহো ওটাতো পতাকা নয়, এক্সপায়ার্ড ডেটের ফেসওয়াশ।
বাঁয়ের র্যাকে, ঝাড়া, বাছা, প্যাকেটজাত চাল
তার কিছুটা ঐপাশে দু'দিনের টাটকা সব্জি।
ফিশ সেকশনের এ্যকুরিয়ামে
ছাল ওঠা মাগুর ঘুরে বেড়াচ্ছে সদর্পে।
মুখে কিছু রোচে না,
তাই মাগুরটাই চলুক,
হোকনা ছাল ওঠা।
শেষ পর্যন্ত ফ্রোজেন আইটেমের মাঝে
বিশেষ ভাবে তৈরী পতাকাটা পাওয়া গেলো।
আমি একটা সাধারণ পতাকা কিনবো ভেবে ঢুকেছিলাম সুপারস্টোরে।
________________________________________
P.O.S- Point Of Sales
এখানে বিল করা হয়।
সে সরাসরি শেষ লাইন টেনে দিলো।
অমুক লো ফ্যাট দুধের প্যাকেটের পাশেই রয়েছে
তমুক দেশের তৈরী দামী পাম অয়েল
ক্যানড বীনের র্যাকে মনে হয় ভুলে রাখা হয়েছে
স্মোকড্ টুনা আর স্যামন,
হতেও পারে এটা ইচ্ছাকৃত ভুল।
নিচের র্যাকে দেখা যাচ্ছে কিছু সবুজ আভা।
ওহো ওটাতো পতাকা নয়, এক্সপায়ার্ড ডেটের ফেসওয়াশ।
বাঁয়ের র্যাকে, ঝাড়া, বাছা, প্যাকেটজাত চাল
তার কিছুটা ঐপাশে দু'দিনের টাটকা সব্জি।
ফিশ সেকশনের এ্যকুরিয়ামে
ছাল ওঠা মাগুর ঘুরে বেড়াচ্ছে সদর্পে।
মুখে কিছু রোচে না,
তাই মাগুরটাই চলুক,
হোকনা ছাল ওঠা।
শেষ পর্যন্ত ফ্রোজেন আইটেমের মাঝে
বিশেষ ভাবে তৈরী পতাকাটা পাওয়া গেলো।
আমি একটা সাধারণ পতাকা কিনবো ভেবে ঢুকেছিলাম সুপারস্টোরে।
________________________________________
P.O.S- Point Of Sales
এখানে বিল করা হয়।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)