ইচ্ছে করে
পালিয়ে যেতে
সকাল, দুপুর
সন্ধ্যা, রাতে।
প্রবল ঝড়ে
মাঠের মাঝে
হঠাৎ করে
হারিয়ে যেতে।
চলতে চলতে
নোটিশ ছাড়া
মাঝ রাস্তায়
দাঁড়িয়ে যেতে।
মনের কাছে
চিঠি লিখে
মনের থেকে
বিদায় নিতে।
নিঃসংগতার
নিঃস্বর্গেতে
হারিয়ে নিজে
আবার পেতে।
অস্তগামী চাঁদের সাদা জোছনা ছড়িয়ে পড়ে সবুজ চাদরে/ আলো অন্ধকার আটকা পড়ে মীনচোখ বৃত্তে/ মাৎসন্যায় ঘটে যায় রক্তমাখা তীর সঞ্চালনে/ সবাই বন্দী রয় বৃত্তে...
শনিবার, ৬ ডিসেম্বর, ২০০৮
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০০৮
হাতুড়ে কাব্য-৯ (কেন্দ্রাভিমুখি টান)
অসভ্য শুঁয়োপোকার মত ট্রেনটা চলে গেলোবাসগুলো ছুটলো ব্যাস্ত কাঠপিপড়ের মত।বসে আছি এমনি এক কাঠপিপড়ের পেটেঅফিসীয় ব্যস্ততা.......সামজিক দায়বদ্ধতা......সবকিছু মিলে মিশে একাকারসাথে যোগ হয়েছে গ্রীষ্মীয় ঘেমো দুর্গন্ধআকাশটাও যেন কষ্ট পেতে ভুলে গিয়েছে।স্টপে দাঁড়াতেই সবার মাঝে প্রতিযোগিতাযে যার মত পিপড়ের পেটের মাঝে সেঁধিয়ে যেতে পারেসবারই ইচ্ছা পিপড়ার দেহাংশনিজ দখলে নেবারআরণ্যক নিয়ম এখনজনারণ্যের নবতর সংযোজনঅসুস্থ্য পিপড়া ধুঁকে ধুঁকে ছুটে চলেপৌনঃপুণিক গন্তব্যেঅনিন্দ্য বিস্ফোরন্মুখ অগ্নিগিরির কেন্দ্রাভিমুখে।পটভুমি:- সেদিন প্রথম বৃষ্টির আগের রাতে ঘামে ভিজে
হাতুড়ে কাব্য-৮ ( একটি ডিটেকটিভ কবিতা )
আবার বেঁচে গেলাম!আজরাইল পায়ে হেটে ফিরে গেলেন হেড অফিসেবসের কাছে রিপোর্ট করতে হবে যে........তাঁর জান কবচের সাঁড়াশী,রূহ প্রিজার্ভের কন্টেইনার,ফেরার বাহনের চাবিসবকিছু পকেটমার হয়ে গিয়েছে।দায়ী?গুলিস্তানের কানা হেইল্যাই!এই নিয়ে নয় বার হলো।বস না আবার আর্লি রিটায়ারমেন্টে পাঠিয়ে দেয়?দুশ্চিন্তাগ্রস্ত জনাব আজরাইল।
হাতুড়ে কাব্য-৭ ( প্রেম? )
আমার হৃদয় ছিঁড়ে উৎসর্গ করবোশুধু তোমার চরণে,যদি তুমি বলো.............আমার প্রতি ফোঁটা রক্ত দিয়ে তোমার আলতা বানাবোযদি তুমি বলো.............আমার অস্থিভষ্ম তোমারচোখের কাজল করবোযদি তুমি বলো..............আমি হাজার হাজার বছরনির্ঘুম কাটাবোযদি তুমি বলো..............যদি তুমি শুধু একবার বলোভালোবাসি।
হাতুড়ে কাব্য-৬ (বৃত্ত, অধিবৃত্ত বা পরাবৃত্ত)
জলসিঁড়ি ভেঙ্গে উঠে আসিঅবচেতনার ফ্লাইওভারে,যে পথ দিয়ে সহযেই এড়ানো যায়,এড়ানো যায় চেতনার ট্রাফিক জ্যামসোযা চলে যাওয়া যায়অচেতনতার মাল্টিস্টোরিড অফিসে,যেখানে অচেতন ম্যানেজিং ডিরেক্টরমগ্ন থাকে আত্মরতির আত্মতৃপ্তিতে।যেখনে বসে সহযেই মুছে ফেলা যায়বেদনার পরাবৃত্ত,ভালবাসার অধিবৃত্তকিংবা জীবনের এ্যাবসল্যুট বৃত্ত।তারপর তাকিয়ে থাকা নেশাতুর চোখেহ্যালোজেন লাইটের স্পর্শেঅদ্ভুত সজীব সবুজের দিকে।তবু চোখে বাধে কৃত্রিমতাযেন গোলাপ রঙা সাঁঝের স্তনেভালবাসাহীন অশ্লীল নাগরিক চুমুসবশেষেবিবেকের গলিত লাশের মিছিলস্বার্থের দেয়ালে দেয়ালে।
হাতুড়ে কাব্য-৫ ( অসংলগ্ন )
তখন চৈত্র মাস।মনটাকে কাটলাম ফালি ফালি করে,মাংসের কিমা যেমন,পুরো মনটা ঠিক তেমন।তারপর একগুচ্ছ গোলাপ পাপড়ির মতছড়িয়ে দিলামচৈত্রের দুপুর রোদে।রোদ গুলো গোলাপের রং মেখেবিদায় নিলো নগর থেকে।জ্বলে উঠলো তিলোত্তমার তিল,ঠিক যেন নিগ্রো যুবতীর ঝকঝকে হাসি।জাম্বেজীর তীরের সবুজ গায়ে মেখে সূর্য জাগলো।তখনও চৈত্র মাস।
হাতুড়ে কাব্য-৪ ( তোমাকে উৎসর্গ পদাবলী )
আমি আকাশ দেখিনা,
তোমার দু চোখে খুঁজি
আমার সুনীল আকাশ।
আমি ফুল দেখিনা,
তোমার দু ঠোঁটে খুঁজি
আমার গোলাপ কলি।
আমি অরণ্য দেখিনা,
তোমার চুলের অরণ্যে
আমি খুঁজে ফিরি পথ।
আমি বৃষ্টি দেখিনা,
তোমার অশ্রুধারা
সেতো বরষারই প্রতিচ্ছবি।
আমি কবিতা পরিনা,
তোমার হাতের পাতাতেই
লেখা আমার প্রিয় পদাবলী।
আমি প্রকৃতির মাঝেই
খুঁজি তোমায়, কিংবা
তোমার মাঝেই খুঁজি প্রকৃতি।
তোমার দু চোখে খুঁজি
আমার সুনীল আকাশ।
আমি ফুল দেখিনা,
তোমার দু ঠোঁটে খুঁজি
আমার গোলাপ কলি।
আমি অরণ্য দেখিনা,
তোমার চুলের অরণ্যে
আমি খুঁজে ফিরি পথ।
আমি বৃষ্টি দেখিনা,
তোমার অশ্রুধারা
সেতো বরষারই প্রতিচ্ছবি।
আমি কবিতা পরিনা,
তোমার হাতের পাতাতেই
লেখা আমার প্রিয় পদাবলী।
আমি প্রকৃতির মাঝেই
খুঁজি তোমায়, কিংবা
তোমার মাঝেই খুঁজি প্রকৃতি।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)